মূল বিষয়ে যান
সর্বশেষ
সংসদীয় কমিটি

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি

Public Accounts Committee (PAC), গঠিত ৭ ফেব্রুয়ারি ২০২৪

কমিটির কাজ

সংসদের মঞ্জুর করা টাকা সরকার আইন মেনে ও নির্ধারিত খাতে খরচ করেছে কি না, তা মহা হিসাব-নিরীক্ষকের প্রতিবেদনসহ পরীক্ষা করে। সংবিধান অনুযায়ী এই কমিটি থাকা বাধ্যতামূলক।

  • সরকারের ব্যয়ের জন্য সংসদের মঞ্জুর করা অর্থের উপযোজন হিসাব, সরকারের বার্ষিক আর্থিক হিসাব এবং সংসদে পেশ করা অন্যান্য হিসাব পরীক্ষা করা।
  • মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিবেদন দেখে নিশ্চিত হওয়া যে টাকা আইনত পাওয়া গিয়েছিল ও নির্ধারিত কাজেই খরচ হয়েছে, ব্যয় অনুমোদন মেনে হয়েছে এবং পুনঃউপযোজন নিয়ম মেনে হয়েছে।
  • রাষ্ট্রায়ত্ত করপোরেশন ও সরকারি বাণিজ্যিক প্রকল্পের আয়-ব্যয়, স্থিতিপত্র ও লাভ-ক্ষতির হিসাব পরীক্ষা করা।
  • প্রতিষ্ঠানের অনিয়ম ও ত্রুটি খতিয়ে দেখে প্রতিকারের সুপারিশসহ সংসদে প্রতিবেদন দেওয়া।

সূত্র: জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি, সংবিধানের ৭৬ অনুচ্ছেদ; বিধি ২৩৩-২৩৪

এই কমিটির সদস্য তালিকা ত্রয়োদশ সংসদের জন্য এখনো হালনাগাদ হয়নিসংসদের তথ্যভান্ডারে এই কমিটির তালিকায় এখনো দ্বাদশ সংসদের সদস্যদের নাম রয়েছে। যাঁরা এখন আর সংসদ সদস্য নন, তাঁদের বর্তমান সদস্য হিসেবে দেখানো ভুল হবে, তাই তালিকা হালনাগাদ না হওয়া পর্যন্ত আমরা সদস্যদের নাম দেখাচ্ছি না।

বৈঠক ও বিজ্ঞপ্তি

এই কমিটির কোনো বৈঠকের বিজ্ঞপ্তি সংসদ সচিবালয় এখনো প্রকাশ করেনি।কমিটির বৈঠক ডাকা হলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি প্রতিদিন এখানে যুক্ত হয়।

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →